সময় কলকাতা ডেস্কঃ উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের ফল প্রকাশেই আগেই বিরোধীরা ছন্নছাড়া, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তাঁর দলের বর্ধিত সভা ডেকে ছিলেন নজরুল মঞ্চে।সেই সভায় মমতা অভিযোগ করেন রাজ্যের তাজপুর, দেউচা পাচামি প্রকল্প গুলিকে বানচাল করতে সিপিআইএম,কংগ্রেস, বিজেপি গোপন বৈঠক করেছে।তাঁর দাবি ওরা হাজার চেষ্টা করলেও ঐ প্রকল্পগুলিকে আটকাতে পারবে না।ওরা জানে এই কাজ গুলি হয়ে গেলে আগামী পঞ্চাশ বছর রাজ্যে ক্ষমতা কেউ আসতে পারবে না ।আর তা বুঝেই উঠে পড়ে লেগেছে তৃণমূলের বিরোধী শক্তিগুলি।সেই কথার মাঝে দেশের প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানান “দিল্লিতে বিকল্প নেই তাই ওরা ক্ষমতায় আছে”।একই সঙ্গে তিনি বলেন “যে দিন বিকল্প তৈরী হয়ে যাবে সেই দিন তোরা থাকবি না”।মঙ্গলবার নজরুল মঞ্চে বিরোধী দলগুলিকে মিলিত হয়ে একটি বিকল্প তৈরীর প্রস্তাবও দেন তিনি।একই সঙ্গে কোনো দলের নাম না নিয়েই তিনি বলেন শুধু মুখে বিকল্প বললেই হবে না।
সম্প্রতি গোয়া নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করে ছিলেন দেশে ইউ পি এ এর কোন অস্তিত্ব নেই।তারপর মঙ্গলবার প্রকাশ্যে দিল্লিতে বিকল্প শক্তি তৈরীর প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর দাবি তিনি বাস্তববাদী মানুষ।তাই এই কথা বলছেন।সেই সঙ্গে আক্রমনের সুরে তিনি বলেন রাজ্যে কেউ কেউ বলে বেড়াচ্ছে উত্তর প্রদেশ দখলের পর রাজ্যে বিজেপি ঝড় তুলবে।তিনি এদিন বিজেপিকে পরামর্শ দেন বাংলা নয় ইউপির ঝড় আগে সামলান।আর তৃণমূল কংগ্রেস লড়াই করে বেঁচে আছে কারো দয়ায় নয়, পরিস্কার ভাষায় জানিয়ে দেন তিনি নজরুল মঞ্চের সভায়।এদিন বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ইসকি বার দোশো পার, কি হাইক তুলেছিল।স্লোগান দেওয়া সহজ, কাজে পরিনত করা কঠিন বলে জানান তিনি।তাঁর দাবি তৃণমূল কংগ্রেস বাংলার মাটি কে আঁকড়ে সারা দেশে ছড়িয়ে পরবে।সেই সঙ্গে আগামী পাঁচই মে তাঁর শপথের এক বছর পূর্ণ হওয়ার দিন থেকে রাস্তায় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। নজরুল মঞ্চ থেকে সেই আন্দোলন কর্মসূচির রূপ রেখাও তৈরী করে দেন তৃণমূল সুপ্রিমো ।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!