সময় কলকাতা ডেস্ক : বিদ্যালয়ের পঠন-পাঠন ভালো হওয়ার জন্য ভোটাভুটি করে গঠিত হল মন্ত্রিসভা। সম্পূর্ণ মন্ত্রিসভার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শুনতে অদ্ভুত লাগছে না যে একটি বিদ্যালয় ভোটাভুটি করে দায়িত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী? অদ্ভুত লাগাই স্বাভাবিক কিন্তু বিষয়টি একটু অন্যরকম। এই প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নন। এই প্রধানমন্ত্রী বিদ্যালয়ের এক খুদে পড়ুয়া। এমনভাবেই প্রত্যেক বছর বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ে গঠিত হয় মন্ত্রিসভা। সেই মন্ত্রী সভা গঠন হয় ভোটাভুটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নজরদারিতে।
বিদ্যালয়ের শিশুদের কি অভাব-অভিযোগ এবং তাদের কি কি প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে যাতে নজরদারি শিক্ষার্থীরাই করতে পারে এ কথা মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ প্রতিবছর নেওয়া হয় দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে।

দীর্ঘ করোনা সংকট কালে বিদ্যালয়ের পঠন পাঠন কার্যত শিঁকেই উঠেছিল। সেই অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে রাজ্যের বিদ্যালয়গুলি। প্রত্যেক বছরের প্রথা মাফিক এ বছরও বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় এদিন হল ছাত্রছাত্রীদের মধ্যে ভোটাভুটি। ভোটাভুটির পর গঠিত হল মন্ত্রীসভা। দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী।
এদিন মন্ত্রিসভা গঠনের পর মন্ত্রিসভার প্রথম উৎসব হল ফুচকা উৎসব। প্রত্যেকের প্লেটে দেওয়া হয় ফুচকা, চাটনি। পূর্ববর্তী মন্ত্রিসভা গঠনের পর তাল উৎসব পালন করা হয়েছিল। যে উৎসবের দায়িত্বভার নিয়েছিল তৎকালীন মন্ত্রিসভা। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দের পরিবেশ এবং শিক্ষার পরিবেশ আরো সুন্দর করার লক্ষ্যেই বিদ্যালয়ের এই অনন্য প্রয়াস।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান