সময় কলকাতা ডেস্ক : দীর্ঘদিন ধরেই ফেরার ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের পান্ডা সুনীল কণ্ঠী। অবশেষে লেক টাউন পুলিশের জালে পুরীর মন্দিরের এই পান্ডা। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল সহ তোলাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । ঘটনার পর থেকেই ফেরার ছিলেন অভিযুক্ত । অবশেষে লেকটাউন পুলিশের জালে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ওড়িশায় জমি জবরদখল, তোলাবাজি সহ একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিযুক্ত সুনীলের। এমনকি বোমাবাজি, গুলি চালানোর ঘটনার সঙ্গেও সরাসরি যোগ রয়েছে তার। অভিযোগ পেয়ে তদন্তে নামে ওড়িশা পুলিশ। কিন্তু পুলিশের নাগাল থেকে বারংবার পালিয়ে যাচ্ছিল অভিযুক্ত। অবশেষে কলকাতা পুলিশের জালে পুরীর এই পান্ডা।
ওড়িশা থেকে বাংলায় পালিয়ে আসার খবর পেতেই বিধাননগরের লেক টাউন থানার সঙ্গে যোগাযোগ করা হয় ওড়িশা পুলিশের পক্ষ থেকে। আজ ভোরে দমদমের পার্ক এলাকার একটি বাড়িতে হানা দেয় লেকটাউন থানার পুলিশ। সেখান থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে তারা।
জানা গেছে, আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে ওড়িশা নিয়ে যাওয়ার আবেদন জানাবে ওড়িশা পুলিশ।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী