পাঁচে চার ।বিপুল জয় বিধান সভা নির্বাচনে।রাজ্যের ক্ষমতা দখল থেকে ছিটকে পড়ার পর আজ পাঁচ রাজ্যে বিধানসভা ফলাফলে ফের উল্লসিত রাজ্য বিজেপি।বিধান সভায় আন্দোলনের মাঝে উত্তর প্রদেশ,গোয়া, মনিপুর,উত্তরাখন্ড ও পাঞ্জাবের রেজাল্ট আসতে শুরু করে।উপস্থিত এম এল এ বিধায়কদের লাড্ডু বিলি শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা।গলায় যোগী।হাতে মোদী।কন্ঠে জয়শ্রীরাম।বিধান সভা ও পুরভোটের হতাশা ভুলে চেনা মেজাজে বিজেপি বিধায়করা।গেরুয়া শিবিরের উদ্দীপনা আর লাড্ডু বিলিতে আভাস দিচ্ছে ফের রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন আরো বাড়বে।এদিন যোগী ও মোদীর গেরুয়া বসনের ছবি নিয়ে বিধান সভার সামনে মিছিল করে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বিজেপির বিধায়করা।তার আগে রাজ্য বিধান সভার বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী এই দিন অভিযোগ করে বলেন “ পিসিমনির রুলে উপর বিধান সভা চলছে।রাজ্য বিধান সভার রুলে উপর বিধান সভা চলছে না।চোদ্দতলা থেকে যা বলছেন তাই শুনছে।তাই এই বিধান সেই আমরা যতটা সুযোগ পাব বলব”।একই সঙ্গে রাজ্যে বিরোধী দলনেতা দাবি করেন রাজ্যের ভোট গুলিতে বহুমানুষ ও তাদের দলের কর্মীদের রক্ত ঝরছে তারপরেও তারা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন। আজও তাদের দলের বিধায়করা বিধান সভায় বক্তব্য রেখেছে। তিনি আসলে বিধানসভায় বিশৃঙ্খলা তৈরী করছেন। বিজেপি শাসক দলের এই প্রচারকে এই দিন খন্ডন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর পাল্টা অভিযোগ মুকল রায়কে পি এস কমিটির চেয়ারম্যান করা্র মধ্য দিয়ে শাসক দলই ভেঙ্গেছে রুলিং ও ওপোজিশনের ওয়ার্কিং আ্যডজাষ্টমেন্টের নীতি।এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে সুব্রত মুখার্জী পি এস কমিটি চেয়ারম্যান না করা কিংবা কি ভাবে মানস মুখার্জীকে পি এস কমিটির চেয়ারম্যান করা হয় সেই ইতিহাসও টানেন তিনি।তবে পাঁচ রাজ্যের ফলাফল সামনে আসতেই আন্দোলন ছেড়ে বিধান সভার সামনে বিজয় মিছিল শুরু করেন বিজেপি বিধায়করা।
৫ রাজ্যের ফলাফলে উল্লসিত রাজ্য বিজেপি, বিধানসভার সামনে লাড্ডু বিতরণ শুভেন্দু


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?