সময় কলকাতা ডেস্ক: স্কুল খুলেছে। গ্রামের থেকে সহজে বিদ্যালয়ে যাওয়ার পথের সেতু ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন। ফলে গ্রামের পড়ুয়াদের ঘুরপথে ৭ কিমি পথ হেঁটে যাতায়াত করতে হচ্ছে। নিদারুণ সমস্যায় দক্ষিন ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের প্রতিমা খালের দুই পাড়ের বাসিন্দারা। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় তৃণমুল কংগ্রেস। ভোট বৈতরনি পাড় হতে বরাবর তৃণমূল কংগ্রেসকে বাড়তি শক্তি জুগিয়েছে দক্ষিন ২৪ পরগনা জেলা। গত পঞ্চায়েত ভোটেও বিপুল জয় এসেছে তাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সব সময় তাঁর সরকারের কাজের গতিকে অন্যদের তুলনায় অনেক ভাল বলে দাবী করে আসছেন।তারপর তৃণমূল স্তরের কাজের চাহিদা উপরে পৌঁছাচ্ছে না, মত পাথর প্রতিমাবাসির।এই ব্লকের প্রতিমা খালের এক পাড়ে কিশোরী নগর তো অন্য পাড়ে বরদাপুর। এই দুই গ্রামকে যুক্ত করেছে এই কাঠের সেতু।

অভিযোগ, গত বর্ষার পর প্রতিমা খালের উপর কাঠের সেতুটি ভেঙ্গে পড়ে। স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে গ্রামের মানুষ দরবার করে দ্রুত সেতুটি মেরামত করার জন্য।গ্রামবাসীদের দাবী, কিশোরীনগর থেকে কোথাও যেতে হলে সহজতম এই সেতুপথ পাড় করে যেতে হয়। এই গ্রামের বাসিন্দা শম্ভুরাম জানা বলেন, “সেতু ভেঙ্গে থাকায় তাদের গ্রাম থেকে কোন জায়গায় যেতে হলে ৭ কিমি অতিরিক্ত ঘুরে যাতায়াত করতে হচ্ছে। স্কুল খুলে গেছে, গ্রামের ছাত্রছাত্রীদেরও ঘুরপথে যেতে হচ্ছে বিদ্যালয়ে। গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রামে এসে ভেঙ্গে পড়া সেতুটি একবার দেখে গেছেন। তিনি সেই যে গিয়েছেন আর দেখা নেই তার, অভিযোগ গ্রামবাসীদের।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন