Home » কেমন থাকবে আজকের আবহাওয়া ?

কেমন থাকবে আজকের আবহাওয়া ?

সময় কলকাতা ডেস্কঃ বাড়তে চলেছে শহরের উষ্ণতা।  রাজ্য জুড়ে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কোথাও। শুকনোই থাকবে আবহাওয়া। আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তি।

দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েকদিন খুব একটা পরিবর্তন হবে না উষ্ণতার। দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোনরকম বৃষ্টির আভাস নেই । তবে কিছু কিছু জায়গায় সকালের দিকে হালকা ঠান্ডার আভাস থাকলেও সারাদিনে তাপমাত্রা বাড়বে ভালোই।  আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই ৩৭° সেলসিয়াস পেরোতে পারে শহরের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনোই থাকবে । আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না হিমালয় এবং তার পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে।

 

 

About Post Author