Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ কলকাতা সহ গোটা রাজ্যে জাঁকিয়ে গরম পড়তে শুরু করে দিয়েছে।আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা।দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে।পূর্ব বাংলাদেশ ও তাঁর সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।ফলে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে রাজ্য জুড়ে। মার্চ মাসের শেষেই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে চলেছে এক ঘূর্ণিঝড়, এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।

বুধবার পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। বেশ কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। দাবদাহ চলবে সারাদিন জুড়েই। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর,আগামী সপ্তাহেই ৩৭ ডিগ্রি সেলসিয়াস পেরোতে পারে কলকাতার উষ্ণতা।আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে সবকটি জেলার আবহাওয়া শুকনোই থাকবে।আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না হিমালয় এবং তার পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও।

About Post Author