সময় কলকাতা ডেস্ক : কোভিড ১৯-এর চতুর্থ তরঙ্গ ভারতে আছড়ে পড়ার পূর্বাভাস কানপুর আইআইটি দিলেও তা নিয়ে রয়েছে মতানৈক্য যদিও ইতিমধ্যেই চিনে কোভিড নতুন করে ছড়িয়ে পড়ছে একাধিক শহরে। লকডাউন করা হয়েছে চিনের শহরগুলি । উদ্বেগজনকভাবে কোভিড ১৯-এর নতুন তরঙ্গ গত দু বছরের মধ্যে আবার এমুহূর্তে বেহাল করেছে চিনকে। যারমধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চাংচুনের ৯০ লক্ষ বাসিন্দাকে লকডাউন পালন করার নির্দেশ দেওয়ার দুদিন পর, চিন রবিবার (১৩মার্চ,২০২২) আরেকটি শহর শেনজেনকে লক ডাউন করে দেওয়া হয়েছে যা জনসংখ্যার নিরিখে চিনের তৃতীয় ও এখানের বাসিন্দা এক কোটি সত্তর লক্ষ।
কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে হাই-টেক প্রযুক্তিতে উন্নত শেনজেন শহরটি সিল করে দেওয়া হচ্ছে এবং বাস ও মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে সোমবার থেকে রবিবার পর্যন্ত।প্রশাসন থেকে একটি বিবৃতিতে, শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ি থেকে কাজ করার জন্য এবং শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাইরে যাওয়ার কথা বলা হয়েছে।চিনে নতুন করে উদ্ভব হওয়া করোনভাইরাসে আক্রান্ত রবিবার প্রায় ৩২০০। এই সংখ্যা বেড়েই চলেছে উল্লেখযোগ্যভাবে যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে উহানের পরে সবচেয়ে বড় কোভিড-১৯ সংকটের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে চীন।বিশ্বের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়ার আগে করোনাভাইরাস প্রথম ২০১৯ সালের ডিসেম্বরে উহানে ছড়িয়ে পড়েছিল বলে বিজ্ঞানীরা কার্যত একমত।
উল্লেখ্য,দু কোটি চল্লিশ লক্ষ মানুষের শহর সাংহাইতে উর্দ্ধগতিতে ঊর্ধ্বগতিতে বাড়ছে করোনা। এই সংখ্যা রবিবার পৌঁছেছে ৪৩২-এ ।চিনের সব বড় শহর গুলিতে বিশেষ নিষেধাজ্ঞা জারী করা হয়েছে । অশনিসংকেত গুনছে চিন। উহানের পরে করোনার নতুন হানায় চিনের পাশাপাশি উদ্বেগ বাড়ছে তামাম বিশ্বেরও।।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?