সময় কলকাতা ডেস্কঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর প্রতিবাদে বিক্ষোভ জলপাইগুড়ি জেলা জুড়ে।সোমবার সকাল থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মী সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ইপিএফের সুদের পরিমাণ ৮.৫ থেকে কমিয়ে ৮.১ করেছে। তাই কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যদের।কেন্দ্রীয় সরকার খেটে খাওয়া মানুষের স্বার্থে সরাসরি আঘাত হানছে বলেই শ্রমিক সংগঠনের কর্মীদের অভিযোগ।

এদিন সকালে বিক্ষোভকারীরা প্রথমে বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায় অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। মাধ্যমিক পরীক্ষা চলছে তাই সে কথা মাথায় রেখে কোনো মাইক লাগানো হয়নি।এমনকি আন্দোলনকারীদের তরফে উচ্চস্বরে কোনোরকম স্লোগানও দেওয়া হয়নি ।পাশাপাশি ধুপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।তাঁদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?