সময় কলকাতা ডেস্ক: স্বামীর অ্যাসিড হামলার শিকার হল মাধ্যমিক পরীক্ষার্থী।মঙ্গলবার সকালে বীরভূমের নলহাটির একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।আহত ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনা প্রসঙ্গে ছাত্রীর মা জানান, পরীক্ষা শেষ না করে মেয়ে বাড়ি যেতে না চাওয়ায় সন্দহের বসে জামাই এই হামলা চালিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,বছর দুয়েক আগে নলহাটি থানা এলাকার সরধা গ্রামের রাজেশ শেখের সঙ্গে বিয়ে হয় আহত ওই ছাত্রীর।বিয়ের পরেও নলহাটির আটগ্রাম হাইস্কুল থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল।এদিনই ছিল ওই পরীক্ষার্থীর মাধ্যমিকের শেষ পরীক্ষা।স্বামীর সঙ্গে এদিন পরীক্ষা দিতে যাচ্ছিল সে।আর তখনই সুত্রপাত হয় এই ঘটনার। নলহাটি গার্লস হাইস্কুলের পাশে সেচ দফতরের অফিসের পিছনে পুকুর পাড়ে ওই ছাত্রী স্বামীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে।সে সময়ই স্বামী তার মুখে অ্যাসিড ছুড়ে মারে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়।ওই ঘটনায় জামাইয়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীর বাবাকি কারণে স্বামী নিজেই স্ত্রী মুখে অ্যসিড ছুঁড়ে মারল পুলিশ তার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে