Home » কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং?

কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং?

সময় কলকাতা ডেস্ক: রাজ্যের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৩°সেলসিয়াস। আর মাত্র কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা পেরোতে পারে ৪০° সেলসিয়াস, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং, এমনটাই আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘন্টায় ১৫০ কিমি বেগে এই ঝড় আছড়ে পড়তে পারে, এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যাণ্ড।

সূত্রের খবর, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা ক্রমশ ভারত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিম মহাসাগরের দিকে এগিয়ে আসছে। ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে নিম্নচাপ এলে তার প্রভাব পড়বে বাংলায়। আগামী শনিবার এবং রবিবার ঘূর্ণাবর্তটি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহবিদরা। পাশাপাশি, বাংলাদেশের উপকূলেও তাণ্ডব চালাতে পারে।

About Post Author