সময় কলকাতা ডেস্ক: রাজ্যের পারদ ক্রমশ উর্ধ্বমুখী। বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে। আবহবিদ্যা মনে করছেন আর কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৪০° সেলসিয়াসে। শুক্রবার পরিষ্কার থাকবে তিলোত্তমার আকাশ। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৭° সেলসিয়াস এবং ২৫°সেলসিয়াস। সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা তবে অস্বস্তিদায়ক হবে না।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী ৩-৪ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে প্রায় ২-৩° সেলসিয়াস। আজ দার্জিলিং এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬° এবং ১৬° সেলসিয়াস।পাশাপাশি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত শুকনোই থাকবে বলে জানা গিয়েছে। আগামী ২ দিনের মধ্যে আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা৷ গ্রীষ্মের দাবদাহ চলবে সারাদিন জুড়েই। তবে সকাল এবং বিকালের দিকে আবহাওয়া অনেকটাই আরামদায়ক থাকবে।
অন্যদিকে ২১ মার্চই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়লে এযাত্রা ঝড়ের হাত থেকে বেঁচে যাবে পশ্চিমবঙ্গ, এমনটাই খবর আবহাওয়া দপ্তর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!