Home » কেমন থাকবে বাংলার আবহাওয়া?

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের পারদ ক্রমশ উর্ধ্বমুখী। বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে। আবহবিদরা মনে করছেন আর কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৪০° সেলসিয়াসে। কলকাতার তাপমাত্রা ৩৭° সেলসিয়াস ছুঁই ছুঁই। আপাতত শুকনোই থাকবে বাংলার আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস এবং ২৪°সেলসিয়াস। অন্যদিকে, রবিবার সকালের মধ্যে শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই। তবে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ দার্জিলিং এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে। ২৬° এবং ১৫° সেলসিয়াস।

রবিবার, শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। সারাদিন জুড়েই চলবে দাবদাহ। রয়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। দিন দুয়েকের মধ্যেই ৪০° সেলসিয়াস পেরোতে পারে পশ্চিমের জেলাগুলির উষ্ণতা এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। চলতি মাসেই একটি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলায় সরাসরি প্রভাব বিস্তার না করলেও এই ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়া আরও উত্তপ্ত হবে।

 

 

About Post Author