Home » পুষ্পার চন্দন কাঠ পাচারের অনুকরনে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার, পুলিশ পাকড়াও করল কি ভাবে?

পুষ্পার চন্দন কাঠ পাচারের অনুকরনে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার, পুলিশ পাকড়াও করল কি ভাবে?

সময় কলকাতা ডেস্কঃ দুধের ট্যাঙ্কারের আড়ালে চন্দন কাঠের চোরা চালান।পুস্পা চলচ্চিত্রে চন্দন কাঠের তস্করদের কারনামায়  মোহিত হয়েছিল দর্শকরা। সেই সিনেমাকে ঘিরে হৈচৈও কম হয়নি ।পুস্পার প্রভাবে কলকাতা পুলিস ট্রাফিক সচেতনা বাড়াতে  সেই সিনেমার দৃশ্য ও ডায়লগকেও ব্যবহার করে এই বাংলায়।কিন্তু পুস্পায় দেখানো চন্দন কাঠের চোরাচালান এই রাজ্যের অপরাধীরা যে এমন ভাবে অনুকরণ করবে সেটা পুলিসের ভাবনার মধ্যেই ছিল না। প্রায়শই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটতার পার হওয়ার আগে ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ।কখনও বা সাইকেলের ক্যারিয়ারে কখনও মোটর সাইকেলের গোপন কুঠরি থেকে ফেনসিডিল উদ্ধারের কথা শোনা গেছে। তবে বীরভুমে সিউড়ি থানার পুলিস গাড়ি থামিয়ে চেকিং করতে গিয়ে পুস্পা সিনেমার চন্দন কাঠ পাচারের অনুকরন খুঁজে পায় এখানে। বীরভুমের পুলিস সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান তিলপাড়া ব্যারাজের কাছে সিউড়ি থানার পুলিস নাকা চেকিং করছিল।পুলিস কর্তার দাবি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিউরি থানার পুলিস তিলপাড়া ব্যারেজের কাছে তল্লাসি চালাচ্ছি।পুলিস সুপার বলেন আলু ভর্তি একটি ট্রাকের করে ফেনসিডিল পাচার হচ্ছিল।পুস্পা সিনেমায় দেখানো হয় আল্লু অর্জুন দুধের ট্যাঙ্কারের তলায় জালিয়াতি করে চেরাই করা  বড় বড় লাল চন্দন কাঠের টুকরো ভরে দেয় সেখানে।পুলিসের চোখে ধুলো দিয়ে ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার চন্দনকাঠ পাচার হচ্ছে দেখানো হয় সেখানে। বীরভুম পুলিসের দাবি এক্ষেত্রে আলু বোঝাই ট্রাকের তলায় ফেনসিডিল সিরাপ কে লুকিয়ে রাখা হয়ে ছিল।পুলিস খালি চোখে দেখলে বুঝবে আলু নিয়ে যাওয়া হচ্ছে বস্তায় ভরে।কিন্তু সুনির্দিষ্ট খবর থাকায় আলুর বস্তার আড়ালে ফেনসিডিল সিরাপ পাচার ধরে ফেলে সিউড়ি থানার পুলিস।উদ্ধার হয় সাড়ে চার হাজার বোতল ফেনসিডিল সিরাপ।পুলিসের দাবি এই নিষিদ্ধ সিরাপ পাচার করছিল হ্যাপিউর শেখ।তাঁর বাড়ি মালদার কালিয়াগঞ্জে।পুলিস হ্যাপিউর শেখকেও গ্রেপ্তার করেছে।

About Post Author