সময় কলকাতা ডেস্ক: ভোলা মাছ একটি সামুদ্রিক মাছ, এতে থাকা ওমেগা-৩ নামক ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের জন্য উপকারী। এই ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে। তাই হার্ট ভাল রাখতে রান্না করুন ও খাওয়ান ভোলা মাছের ঝোল ঝাল।
ভোলা মাছের ঝোল ঝাল তৈরির উপকরণ
• ৫০০ গ্রাম ভোলা মাছ
• ১.৫০ গ্রাম বেগুন
• ১টা আলু
• ২টেবিল চামচ লবণ
• ১০০ গ্রাম সরষের তেল
• ১ টেবিল চামচ হলুদ গুঁড়া
• ১ টেবিল চামচ জিরা গুঁড়া
• ১/২ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
• ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
• ১ টেবিল চামচ ধনেপাতা বাটা
• ১চিমটি গোটা জিরা
• ১ টা পাকা টমেটো
পদ্ধতি
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে, আলু, বেগুন, টমাটো কেটে নিয়েছি, তার পর কাঁচা লঙ্কা, টমাটো একসাথে মিক্সিতে পেস্ট করে রাখতে হবে। কড়াই গরম করে, তেল গরম হলে, লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ গুলো এই পিঠ ওপিঠ করে ভেজে নিয়ে, বেগুনগুলো ভেজে তুলে নিতে হবে।

এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে, জিরা লাল হয়ে গেলে কেটে রাখা আলু দিতে হবে। তারপর আলু ভাজা হলে পেস্ট করে রাখা মশলা ও জিরা গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া দিয়ে মশলা কষানো হলে জল দিতে হবে। তরকারির আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ ও বেগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে, নামানোর আগে ধনেপাতা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভোলা মাছের ঝোল ঝাল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার