যত্রতত্র বেআইনি ভাবে নদ-নদী থেকে বালি তুলে নেওয়ার জন্য নষ্ট হয়ে যাচ্ছে বাংলার প্রাকৃতিক ভারসাম্য।ফলে ফি বর্ষায় বৃষ্টি কিংবা ব্যারাজের জল ছাড়লেই দেখা দেয় বন্যা। মানুষের জীবন ও দুর্দশা চেয়েও টাকার মূল্য অনেক বেশি তা প্রতি বছর প্রমাণ করে বালি মাফিয়ারা। কোতুলপুরের ভুমি ও রাজস্ব দপ্তরের কর্তা বিএলআরও বিভাস দাস জানান, “অভিযোগ সত্য হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” কোতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জানান, “বালি মাফিয়াদের দৌরাত্ম ও বেআইনি কারবার তাদের সরকার মানবে না। বিষয়টি দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানান হয়েছে।” বিজেপির নেতা শিবদাস ঘোষ কটাক্ষ করে বলেন, “দিদির ভাইয়েরা এসব সিন্ডিকেট ব্যবসা চালাচ্ছে।পুলিশ এবং প্রশাসন সব জানে। দিদি এবং তার ভাইয়েরা কাটমানি খাচ্ছে, অনৈতিক কাজ করছে। “
দিনে দুপুরে দেদার পাচার হচ্ছে দ্বারকেশ্বর নদীর বালি,নিশ্চুপ প্রশাসন




More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী