সময় কলকাতা ডেস্ক: কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনের বাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক মৎস্যজীবি। সহকর্মীরা তাড়া করায় বছর পঁয়ত্রিশের আবুতালেব পিয়াদাকে ছেড়ে পালায় বাঘটি। এরপরেই পাশে থাকা মইমুর খাঁন ও আজিম মণ্ডল আবুতালেব পিয়াদা কে নৌকায় তুলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। খবর দেওয়া হয় স্থানীয় বিট অফিসে ও জয়নগর গ্রামীণ হাসপাতালে। তড়িঘড়ি পাশের বাড়িতে থাকা মোটর সাইকেলে বসিয়ে কুলতলির -জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের ডাক্তার বাবু বাঘে ধরা ব্যক্তিকে চিকিত্সা করার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবুতালেব পিয়াদা কুলতলীর দেউলবাড়ি- দেবীপুর অঞ্চলের দেউলবাড়ি গ্রামের বাসিন্দা। কুলতলি বিট অফিস থেকে বৈধ্য পাশ নিয়ে সোমবার তিন বন্ধু মিলে সুন্দরবনের আজমলমারী তিন নম্বর কোম্পারমেন্টে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বুধবার কাঁকড়া ধরার মুহুর্তে আচমকা একটি বাঘ আবু তালেবের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরেই সঙ্গে থাকা দুই বন্ধু হামলাকারী বাঘটিকে পালটা আক্রমণের জন্য এগিয়ে যায়। তাদের নানা ধরনের কসরত দেখে বাঘ রণে ভঙ্গ দেয়। এরপরেই তারা বন্ধুকে নৌকায় তুলে বাড়ির উদ্যোশ্যে রওনা দেয়। বাড়িতে পাঁচ মেয়ে ও এক ছেলেকে নিয়ে অভাবের সংসারে এক মাত্র রোজগেরে মৃত্যুর পথ যাত্রী, গরিব পরিবারের এই সংসারে নদী- জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে যাদের দিন চলে সেই সমস্ত পরিবার আজ অসহায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী