Home » লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে

লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা : লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে। পুলিশের হাতে আটক পুরুষ সঙ্গী।

অভিনেত্রী জিনাত আমান সম্প্রতি বলেছেন বিয়ের আগে  লিভ ইন সম্পর্ক জরুরি, আবার বিজেপি বিভিন্ন রাজ্যে কড়া নির্দেশিকা জারি করতে চলেছে যে লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এরকমই এক সময়কালের সন্ধিক্ষণে লিভ ইন সম্পর্কে বিপর্যয় ও ধোঁয়াশা দেখা দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবার মধ্যমগ্রামের এক হোটেল থেকে উদ্ধার হল লিভ ইন সম্পর্কে থাকা মহিলা সঙ্গীর দেহ। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য।

রীনা রাম, বছর বয়স চল্লিশ। মাঝেমধ্যেই লিভ ইন পার্টনারের সঙ্গে বিভিন্ন হোটেলে রাত কাটাতেন বলে পুলিশ সূত্রে খবর। মধ্যমগ্রামের একটি হোটেলের মধ্যে ওই মহিলা গত ১৭ তারিখ থেকে ছিলেন। সকালে দরজা খুলছে না দেখে পুলিশে খবর যায়,  পুলিশ নিষ্প্রাণ দেব উদ্ধার করে হোটেল রুম থেকে । মৃতা মধ্যমগ্রাম তিন নম্বর ওয়ার্ড তথা পাটুলির বাসিন্দা। ওই এলাকারই গৌরব শেখ নামে এক যুবকের সঙ্গে তার লিভইন সম্পর্ক ছিল। মাঝে মাঝেই গৌরবের সঙ্গে বিভিন্ন হোটেলে গিয়ে থাকতেন বলেই খবর । খুন না আত্মহত্যা এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে,  ইতিমধ্যে পুরুষ সঙ্গী গৌরবকে আটক করেছে পুলিশ।।

About Post Author