Home » বারাসাতে তৃণমূলের প্রভাবশালীর কান ধরে উঠবোস

বারাসাতে তৃণমূলের প্রভাবশালীর কান ধরে উঠবোস

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা : তৃণমূল সরকারের আমলে বিরোধী রাজনীতি করতে গিয়ে বহুবিধ অসুবিধার সামনে পড়তে হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের। বেশ কিছু ক্ষেত্রে, তাদের উপরে যে শারীরিক এবং মানসিক অত্যাচার হয়েছিল তার ক্ষোভ থেকে গিয়েছে। বিগত সরকারের আমলে যারা অত্যাচারী হয়ে উঠেছিল , তাদের ওপরে বিজেপি সমর্থকদের ক্ষোভ প্রতিফলিত হচ্ছে বিভিন্নভাবে। এরকমই এক ঘটনার উত্তর ২৪ পরগনার বারাসাতে। বারাসাত নবপল্লী চন্দনপুর এলাকার ঘটনায় সোমবার রাতে আবুল হাসান নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে বের করে রাস্তায় নিয়ে এসে কান ধরে উঠ-বোস ও মাটিতে গড়াগড়ি খাওয়ার জন্য বলা হয়। কারণ তিনি তৃণমূল যখন ক্ষমতায় ছিলেন তখন ওই এলাকায় মারধর অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর,  বিজেপি সমর্থকরা তাকে বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় কান ধরে উঠবোস ও মাটিতে গড়াগড়ি খেতে বলে এবং নিদান কার্যকর করতে বাধ্য হয় তৃণমূলের অভিযুক্ত প্রভাবশালী।।

About Post Author