Home » মাস্তানি করে জায়গা দখল, বাধা দেওয়ার পর একই পরিবারের কি দশা হল?

মাস্তানি করে জায়গা দখল, বাধা দেওয়ার পর একই পরিবারের কি দশা হল?

সময় কলকাতা ডেস্কঃ জোর করে জায়গা দখল করা নিয়ে বেধড়ক মারধোরের অভিযোগ। বাধা দেওয়ায় এক মহিলা সহ চারজনকে বেধড়ক মারধরের করা হয়। একই পরিবারের চারজনকে মারধরের  অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় দোকান। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার রাজনগর বাগবাড়ি এলাকায়।জানা গিয়েছে, আক্রান্তরা হলেন আনারুল হক, মহম্মদ আনসারুল হক, ফিরদৌস সেখ এবং নার্গিস বিবি। আহতরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত মহম্মদ আনসারুল হকের অভিযোগ, সাদিকুল সেখ, আলমগীর সেখ সহ বেশ কয়েকজন জোর করে তাদেররে। এই নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তাদের মধ্যে। এদিন জায়গা দখলে বাধা দেওয়ায় সাদিকুল সেখ, আলমগীর সেখ সহ ১২ থেকে ১৩ জন আচমকা তাদের পরিবারের ওপর হামলা চালায়। পাশাপাশি দোকানে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ।হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে এই ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

About Post Author