Home » চোরা চালান রুখতে সীমান্ত বন্ধে নোম্যানস ল্যান্ডে বিঘার ফসল শুকিয়ে কাঠ, সমস্যা মিটবে কি করে ?

চোরা চালান রুখতে সীমান্ত বন্ধে নোম্যানস ল্যান্ডে বিঘার ফসল শুকিয়ে কাঠ, সমস্যা মিটবে কি করে ?

সময় কলকাতা ডেস্কঃ আগুন ঝড়া গ্রীস্মের আকাশ।এই সময় ফসল বাঁচাতে বাড়তি সেচের কথা বলেন কৃষকরা।আর ফসল বাঁচাতে এই গ্রীস্মে উত্তর ২৪ পরগনার বনগাঁর কৃষকরা ছুটছেন বনগাঁর বিডিওর দপ্তরে। ২১শে মার্চ সীমান্ত গ্রাম রামচন্দ্রপুরে এক কৃষককে ১০ টি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার করে বিএসএফ ১০৭ নাম্বার ব্যাটেলিয়ানের জাওয়ানরা।ধৃত কৃষকের নাম সুমন মন্ডল।তারপর থেকেই এই সীমান্তের কাঁটাতারের গেট গুলি বন্ধ করে দিয়েছে বি এস এফ অভিযোগ গ্রামবাসীদের।এই সীমান্তে নোম্যানস ল্যান্ডে কয়েশ বিঘার জমিতে ফসল ফলিয়েছেন কৃষকরা।নিচু ঢালের জমিতে ধান ,তিল কুমড়োর মত ফসলে ভরে আছে। কৃষকদের অভিযোগ সুমন মন্ডলকে বামাল সোনা পাচারের দায়ে গ্রেপ্তারে পর থেকে বিএস এফ রামচন্দ্রপুর , চড়ুইগাছি ও সুটিয়া গ্রামের কাঁটাতারের পাঁচটি গেট বন্ধ করে দেয়। সীমান্ত রক্ষীদের এই এক তরফা সিদ্ধান্তের ফলে কাঁটাতারের ওপারে থাকা কয়েকশো বিঘা জমিতে যেতে পারছেন না কৃষকরা। গরমের সময় জমিতে জল না পেয়ে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। সমস্যার সমাধানে বনগাঁ ব্লক ডেভেলপমেন্ট অফিসের দ্বারস্থ হয়েছেন এই এলাকার কৃষকরা ।কৃষক রমেশ মন্ডলের দাবি যদি কোন ব্যক্তি চোরাচালানের সঙ্গে যুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিক বিএসএফ । কিন্তু আমাদের জমিতে যেতে দিন।গত কয়েক দিন ধরে সীমান্তের গেট বন্ধ থাকায় , বিঘার পর বিঘা ফসল ভরা জমিতে জল দেওয়া যাচ্ছে না। সেচ না দিতে পারায় চাষের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন তিনি । তাঁদের দাবি সরকার বিএসএফ এর সঙ্গে কথা বলে এই সমস্যার যত দ্রুত সম্ভব সমাধান করুক।কৃষকদের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার চড়ুইগাছি গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন বনগাঁ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক । বিএসএফের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চালান হচ্ছে বলে জানান ব্লক প্রশাসন কর্তা।যদিও এই বিষয়ে বি এস এফ এর তরফ থেকে এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

About Post Author