সময় কলকাতা ডেস্ক : শিয়ালদহ মেট্রো স্টেশনের বাংলা বানানে ভুল। যাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে স্টেশনে চত্বরে । টিকিট কাউন্টারের পাশে থাকা এক নির্দেশিকা বোর্ডের লেখায় দেখা যাচ্ছে অজস্র ভুল। ‘সল্টলেক স্টেডিয়াম বদলে গিয়েছে সল্ট লেক স্টেডিয়ামে ।আবার ’ সেক্টর ফাইভ” বদলে গিয়ে হয়েছে সেক্টর ৫ । ‘প্ল্যাটফর্ম’ পরিনত হয়েছে ‘প্যাটফর্মে, ছাদ পরিনত হয়েছে ছাতে ।এরকম নানা বা়ংলা বানানের ভুল থাকায় প্রশ্ন উঠছে মেট্রোর ভূমিকা নিয়ে।

বানান বিভ্রাট প্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষের কোনো জবাব না মিললেও সূত্রের খবর বিষয়টি নজরে আসার পরেই ইস্ট ওয়েস্ট মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সমস্ত ভুল ত্রুটি ঠিক করে নেওয়া হবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা গ্রহণকারীদের মধ্যে সিংহভাগ বাঙালি। পরিষেবার বিবিধ নির্দেশ ও পরামর্শ ইংরেজি হিন্দির পাশাপাশি বাংলাতেও লেখা হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই বাংলা বানানে রয়েছে অজস্র ভুল।

“বহিরাগত দিয়ে কাজ করালে এমনই হবে। বাংলা ভাষার প্রতি তাদের না আছে মায়া, না আছে আবেগ ।বাংলা ভাষাকে ছোট করা, অবজ্ঞা করার প্রবণতা দিন দিন বাড়ছে। সর্বস্তরে এর প্রতিবাদ দরকার বলে জানান বাংলা পক্ষের সদস্য অরিন্দম বিশ্বাস।যদিও ব্যাপার টাকে এত সহজ ভাবে নিতে পারছে না অনেকেই। তাঁদের অভিযোগ, বাংলা ভাষার প্রতি অবহেলা ও তুচ্ছ-তাচ্ছিল্যেরই প্রতিফলন ঘটেছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে। এই ঘটনা প্রকাশ্যে আসায় রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতা।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন