Home » কোন পাঁচটি খাবার খেলে আমার ইমিউনিটি বাড়বে জানেন?

কোন পাঁচটি খাবার খেলে আমার ইমিউনিটি বাড়বে জানেন?

সময় কলকাতা ডেস্ক: ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ লক্ষ্য করা যায়। ডেঙ্গি, ম্যালেরিয়া সহ সিজনাল সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ দেখা যায়। এই সময় শরীরের খুব যত্ন নিতে হয়। মশাবাহিত যে সমস্ত রোগ আছে, তার জন্য যেমন প্রয়োজন জল বা ময়লা না জমানো। তেমনি দরকার আমাদের প্রতিদিনের জীবনে খাদ্যাভাসের পরিবর্তন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে বেশ কিছু খাবার ডায়েট চার্টে রাখলে ভাইরাসের বিরুদ্ধে সহজেই গড়ে উঠবে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা।


কী জাতীয় খাবার খেতে হবে আপনাকে?
ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল
টক দই
কাঁচা হলুদ
রসুন
আদা

এগুলি খেলে কি উপকার হতে পারে?
ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল রক্তে শ্বেতকণিকার পরিমাণ বাড়িয়ে অনাক্রম্যতা বাড়ায় ভিটামিন সি। রোজ অন্তত একটি করে টকজাতীয় ফল খেলে খুব ভাল। যেমন কমলালেবু, মুসাম্বি, ন্যাসপাতি। এই ফলগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। কমলালেবু হজমশক্তি বাড়ায়, সর্দি-কাশি সারায়, মানসিক অবসাদ দূর করে। জ্বর ও ফ্লুর সময় কমলা খাওয়া ভালো। রক্তশূন্যতা ও জিভের ঘা সারাতেও কমলালেবু উপকারী।

টক দই
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে টকদইয়ের জুড়ি মেলা ভার। নিয়মিত টকদই খেলে ভালো ঘুম ও হজমশক্তিও বৃদ্ধি পায়। টক দইয়ে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস থাকে। দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে।

কাঁচা হলুদ
হলুদের ঔষধিগুণ অনেক। পেট ঠাণ্ডা রাখে হলুদ। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে হলুদ। কোলেস্টরল কমাতে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে কাঁচা হলুদ।

রসুন
হলুদের মত রসুনের অনেক গুণ। চোখ ভাল রাখা থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ। নিয়মিত রসুন খেলে শরীরের বহু উপকার হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে রসুন।

আদা
আদা আমরা মূলত তরকারি বা মসলা বিসেবে ব্যবহার করি। কিন্তু কাঁচা বা চায়ের সাথেও খাওয়া যায়। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আদা খবই কার্যকরী। কোলেস্টরল নিয়ন্ত্রন, কাশি ও গলা ব্যথা কমায়।

About Post Author