Home » খাবার পাতে পুঁইশাক রাখছেন, পুস্টিগুন জানেন ?

খাবার পাতে পুঁইশাক রাখছেন, পুস্টিগুন জানেন ?

সময় কলকাতা ডেস্ক : খাবার পাতে পুঁইশাক রাখছেন, পুস্টিগুন জানেন এই শাকের ? পুইঁশাকে আছে প্রচুর ভিটামিন আর আয়রন যা আপনার ত্বকের উজ্জলতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীরে বিশেষ রোগ প্রতিরোধে গড়ে তুলতে বিশেষ ভাবে সহয়তা করে শাকটি। তরকারির পাশাপাশি বিভিন্ন মাছের পদে পুঁইশাকের জুড়ি মেলা ভার।ইলিশ মাছের কাটা দিয়ে পুঁই শাকের তরকারি গরম ভাতে বিশেষ ভাবে পছন্দ করে বাঙালি।১২ মাসই এই শাকটি বাজারে পাওয়া যায় ।রান্না করার পাশাপাশি ভেজে খেতে পারেন শাকটিকে । জেনে নেওয়া যাক পুঁই শাকের গুনাগুন

১.কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্তি
কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্তি পেতে এখন থেকে পুঁইশাককে খাবার পাতে রাখুন। পুইশাকে আছে প্রচুর ফাইবার যা কোষ্ঠ কাঠিন্যকে প্রতিরোধে বিশেষ ভাবে সহায়ক।


২.ডায়বেটিস থেকে মুক্তি
ডায়বেটিস রোগের ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা করে পুঁই শাক। ডায়বেটিস থেকে রক্ষা পেতে আজই বাড়ি নিয়ে আসুন পুঁই শাক।


৩.ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে
ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে ও ত্বক থেকে রোগ জীবানুকে ধ্বংস করতে বিশেষ সহায়তা করে পুঁই শাক।

৪.চোখের যত্নে
পুঁইশাকে আছে বিটা ক্যারটিন ও লুইটেন যা চোখকে ভালো রাখতে ও রোটিনাকে অতিরিক্ত আলো থেকে রক্ষা করতে বিশেষ ভাবে সহয়তা করে ।

৫.রক্তচাপ নিয়ন্ত্রনে
পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রনে করতে বিশেষ ভাবে সহয়তা করে। পুঁইশাকই হল পটাশিয়ামের মূল উতস। তাই রোগীর রক্তচাপকে নিয়ন্ত্রনে আনতে বিশেষভাবে সহায়তা করে পুঁই শাক।

৬.ক্যানসারে নিরাময়ে
ফাইবার সমৃদ্ধ পুঁইশাক কোলন ক্যানসার প্রতিরোধে বিশেষ ভাবে সহয়তা করে ।

৭.হজম সমস্যা থেকে মুক্তি পেতে
বদহজম,আ্যাসিডিটি থেকে মুক্তি পেতে প্রতিদিনের খাবার পাতে রাখতে পারেন পুঁই শাক।

পুঁইশাক উপকারিতার পাশাপাশি বেশ কিছু খারাপ দিকও রয়েছে। যারমধ্যে অন্যতম হল অধিকমাত্রায় পুঁইশাক খেলে দেহে ইউরিক অ্যসিডের পরিমান বেড়ে যায়। যা আমাদের দেহের বিভিন্ন অংশের হাড়ক্ষয়কে ত্বরান্বিত করে।

About Post Author