Home » প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত পরিনতি কি হল নাবালক প্রেমিক যুগলের ?

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত পরিনতি কি হল নাবালক প্রেমিক যুগলের ?

সময় কলকাতা ডেস্কঃ হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোড় চলে। হিন্দি চলচ্চিত্রের এই গানের লাইনটাই বোধ হয় মনে পড়েছিল যখন তারা প্রত্যাখ্যাত হয় পরিবারের সদস্যদের কাছ থেকে।  এই দুনিয়া বড় কঠিন। প্রেম ভালবাসা সবই যেন নিয়মে বাঁধা। কোথাও কোন এত টুকু বেনিয়ম হলেই পরিনতি ভয়ানক হয়ে দাঁড়ায়। যেমনটা হল কোচবিহারের নাবালক প্রেমিক যুগলের। ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই অকালে চলে যেতে হল প্রেমিক যুগলকে।ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়িতে। এক দিন নয় দীর্ঘ দিনের প্রেম তাঁদের। জানা গিয়েছে, একাদশ শ্রেণীর পড়ুয়া তারা। প্রেমের সম্পর্ক  মেনে না নেওয়ায় বিষপান করে আত্মহত্যা করে নাবালক প্রেমিক যুগল।  টানা পাঁচ দিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হয় প্রেমিক যুগলের।গত ২১ তারিখ জামালদহ ফরেস্ট সংলগ্ন এলাকায় এক সঙ্গে বিষপান করে ওই প্রেমিক যুগল। স্থানীয় সূত্রে খবর, নাবালক প্রেমিক যুগলের সম্পর্ক পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় এই ধরণের ঘটনা ঘটিয়েছে। জামালদহ ফরেস্ট সংলগ্ন এলাকায় এক সঙ্গে বিষপান করে তারা। উভয়কেই উদ্ধার করে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়l সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকেই স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। টানা পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হয় ওই নাবালক প্রেমিক যুগলের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About Post Author