সময় কলকাতা ডেস্কঃ ২০০৯ সালে একসঙ্গে একজন মা ৮ টি সন্তানের জন্মের রেকর্ড আছে মার্কিন মুলুকের ক্যালিফর্নিয়ায় ।কিন্তু আমাদের রাজ্যও কম যায় না। তিন তিনটি সন্তানের জন্ম দিলেন একজন মা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দূর্বাচটি পঞ্চায়েতের কামদেবনগরের ঘটনা। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে জন্ম হয় ওই তিন সন্তানদের। তিন সন্তান সহ মা সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দূর্বাচটি পঞ্চায়েতের কামদেবনগরের বাসিন্দা ঝুম্পা দাস জানা। শুক্রবার প্রসব যন্ত্রণা শুরু হয় ওই প্রসূতির। তারপর কাকদ্বীপ হাসপাতালে আনার পথে রাস্তায় এক পুত্র সন্তানের জন্ম দেন ঝুম্পা। হাসপাতালে ভর্তির পর আরও দুই কন্যা সন্তানের জন্ম হয়।
কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় জানান, আগের এক পুত্র সন্তান আছে ওই মায়ের। তিন সন্তান ও মা প্রত্যেকেই সুস্থ আছে।তবে তিন সন্তানের জন্ম দেওয়ায় খুশি পরিবার। কিন্তু চিন্তা বাড়ল দিনমজুর পরিবারের । আগামী দিনে নবজাতকদের সুস্থভাবে মানুষ করাই এখন চ্যালেঞ্জ ওই দিনমজুর পরিবারের।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!