সময় কলকাতা ডেস্ক: হিজাব বিতর্কের পর এবার নয়া বিতর্ক কলকাতার এক কলেজে। কেমন ধরনের পোশাক পরে যেতে হবে কলেজে তা নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজে ছেঁড়া ফাটা জিন্স পড়ে আসা যাবে না। এমনই ফতোয়া জারি করল আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ। এমন নিষেধাজ্ঞা শোনার পর থেকেই কলেজ পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।
বলা হয়েছে, ছেঁড়া জিন্স বা এই ধরনের পোশাক পরাকে ‘অশালীন’ আখ্যা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর সে কারণেই কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোন ছাত্র-ছাত্রী এই ধরনের পোশাক পরে কলেজে আসে সেক্ষেত্রে তাদের হাতে টিসি ধরিয়ে দেওয়া হবে। কলেজের গেটে এমন নোটিস পড়তেই চক্ষু চড়কগাছ ছাত্রছাত্রীদের। কারণ পুরনো ছেঁড়া ফাটা নয়, এ হল ট্রেন্ডি ছেড়া-ফাঁটা জিন্স। স্বাভাবিকভাবেই এই পোশাক ভীষণ জনপ্রিয় কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের কাছে। এটাই এখনকার ফ্যাশন তাই এই জিন্স পড়ে কলেজে আসা যাবেনা ভাবতেই পারছে না ওই কলেজের ছাত্র-ছাত্রীরা। যদিও এই বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বেশিরভাগ কলেজ পড়ুয়ারাই ট্রেন্ডি ছেড়া-ফাঁটা জিন্সকে অশালীন বলতে নারাজ। তাদের মতে এরকম নিষেধাজ্ঞার কোন যুক্তি নেই।
সম্প্রতি কর্নাটকের হিজাব বিতর্ক তোলপাড় করে দেয় গোটা দেশকে।গত ৫ ফেব্রুয়ারি নোটিশ জারি করে হিজাব পরা নিষিদ্ধ করেছিল কর্ণাটক সরকার। যা নিয়ে চলে লাগাতার বিক্ষোভ। তারপর আবারো কলেজের ড্রেস কোড নিয়ে শুরু হল নতুন বিতর্ক।
কর্নাটকের পর এবার কলকাতার কলেজে “ছেড়া-ফাঁটা জিন্স” পোশাক বিতর্ক


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০