জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতা: রামপুরহাটের বগটুই গণহত্যা কাণ্ডে নয়া মোড়। গণহত্যার ঘটনার ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যাওয়া জখম অন্যতম প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে হাসপাতালে সিবিআইয়ের প্রতিনিধি দল।রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন সেদিনের ঘটনার সময় জখম বেশ কয়েকজন। তাঁদের সঙ্গেই কথা বলেন, সিবিআই আধিকারিকরা। ঠিক কী ঘটেছিল সেদিন? হামলা চালাতে কারা এসেছিল? হামলাকারীরা কি পরিচিত ছিল?এই সব বিষয় জানতে চাওয়া হতে পারে বগটুই কাণ্ডে জখমদের কাছ থেকে। পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের রামপুরহাট ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা সম্পর্কেও তাঁদের কাছে জানতে চাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া সব বয়ানই রেকর্ড করবে সিবিআই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে বগুটুই গণহত্যার তদন্তভার হাতে পেয়ে শনিবারই ঘটনাস্থলে গিয়েছিল সিবিআই দল। ডিআইজি-সিবিআই অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল তিন ভাগে ভাগ হয়ে তদন্তের কাজ চালিয়েছে। পুড়ে যাওয়া বাড়িগুলি ঘুরে দেখেছেন অফিসাররা। পুড়ে যাওয়া বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করেছেন সিবিআইয়ের ফরেন্সিক টিমের সদস্যরা। অন্যদিকে তদন্তের নতুন সূত্র খুঁজতে পুলিশের কাছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিসিটিভি ফুটেজ গ্রামবাসীদের দেখিয়ে দুষ্কৃতীদের চেনার চেষ্টা হতে পারে।
রামপুরহাটের বগটুই কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে শনিবার থেকেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। শনিবার সকালেও রামপুরহাটের হোটেলে সংস্থার জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে জরুরি বৈঠক হয় ডিআইজি সিবিআই অখিলেশ সিংয়ের।তারপরেই হোটেল ছেড়ে রামপুরহাট হাসপাতালে পৌঁছে যায় সিবিআই দল। হাসপাতালে ভর্তি রয়েছেন বগটুই কাণ্ডে জখম বেশ কয়েকজন। তাঁদের সঙ্গেই কথা সিবিআই আধিকারিকদের। অন্যদিকে, শনিবারের পর রবিবারও বগটুইয়ে সিবিআইয়ের সেন্ট্রাল ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন বিশেষজ্ঞরা।

বগটুইয়ের ঘটনায় তদন্তকারী সিবিআই আধিকারিকদের নিরাপত্তারয় মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশ নয়, বগটুইয়ে সিআরপিএফ এখন সিবিআই আধিকারিকদের নিরাপত্তার দায়িত্বে থাকবে।এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৩৫ জন সিআরপিএফ নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এখন থেকে কেন্দ্রীত বাহিনীর জওয়ানরা তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন। অন্যদিকে, বগটুইয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর সাঁইথিয়ার বাতাসপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন স্বজনহারা বেশ কয়েকজন। সেই পরিবারের সদস্যদের সঙ্গে আজই কথা বলতে যেতে পারেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা।সূত্রের খবর তাঁদের কাছেও একই প্রশ্ন রাখবেন সিবিআই আধিকারিকরা। তাঁদেরও বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।



More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?