সময় কলকাতা ডেস্কঃ হাতে সাইকেল, পরনে সাধারণ পোশাক। সাইকেল চালাচ্ছেন পথচলতি মানুষ দেখলেই দাঁড়িয়ে কথা বলছেন। সঙ্গে দেহরক্ষী, তিনিও সাইকেল চালিয়ে পিছনে ছুটছে।এভাবে প্রতিনিয়ত যাচ্ছেন অফিসে। তিনি তাহেরপুর পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান উত্তমানন্দ দাস। ছোট পুরসভা তাই অগ্নিমূল্যের পেট্রোলের দাম কিছুটা বাঁচিয়ে সাধারণ মানুষের যাতে কাজে লাগে সেই লক্ষ্যেই পুরসভার গাড়ি ব্যবহার করছেন না। গোটা রাজ্যের মধ্যে একমাত্র তাহেরপুর পুরসভা দখলে রয়েছে বামেদের। পুরপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তমানন্দ দাস। এর আগেও তিনি কাউন্সিলর ছিলেন। হাতে গোনা কয়েক দিন হল চেয়ারম্যানের দায়িত্ব সামলানো শুরু করেছেন তিনি।

পুরপ্রধান হওয়ার আগে, বাড়ি থেকে আর পাঁচটা দিনের মতই যেভাবে বের হতেন উত্তমানন্দ দাস, ঠিক সাইকেল চড়ে চলে আসছেন পুরসভায়। পুরসভার দামি গাড়ি নিয়ে বাড়ি থেকে অফিসে আসা যাওয়ার কাজে ব্যবহার না করার ধনুক ভাঙ্গা পণ করছেন তিনি। পুরপ্রধান বাইসাইকেল চড়ে বসেছেন দেখে তাঁর সরকারি দেহরক্ষীকেও পিছন পিছন চলতে হচ্ছে সেই সাইকেলে। পুর এলাকার কোন জায়গায় পুরপ্রধান হিসাবে যেতে হলে তাহেরপুরের পুর প্রধান যাচ্ছেন সাইকেলে করেই।

তাহেরপুরের পুর প্রধান উত্তমানন্দ দাসের দাবি, পেট্রোলের আকাশছোঁয়া দামের বাজারে তাঁর এই বাই সাইকেল ব্যবহারে পুরসভার কিছু সঞ্চয় বাড়বে। পুর প্রধানের গাড়িচালক শংকর দাস জানান, নবনির্বাচিত পুরপ্রধানকে আনতে, প্রথম দিন থেকে তিনি নিজেকে তৈরি রেখেছেন। কিন্তু পুরপ্রধান উত্তমানন্দ দাস পরিষ্কারভাবেই তাঁকে নিষেধ করে দিয়েছে বাড়ি থেকে পুরসভায় আসার জন্য পুরসভার গাড়ি যাতে না নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে।তাহেরপুর পুরসভার পুরপ্রধান উত্তমানন্দ দাসের দাবি সাইকেল যাতায়াতের ফলে জন সংযোগে বাড়তি সুবিধা তিনি পান।আর ২০০৭ সাল থেকে এমন ভাবেই তিনি পুরসভায় যাতায়াত করে আসছেন।সেই সময় তিনি ছিলেন একজন কাউন্সিলর।তাই পুরপ্রধান হিসাবে শপথ নিয়েই এক প্রকার ত্যাগ করেছেন নিজের জন্য বরাদ্দ পুরসভার গাড়িকে।আর তার জেরে যে অর্থ বাঁচবে তা দিয়ে শহরের উন্নয়নে বাড়তি কাজ করতে চান।

তাহেরপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ ঘোষ তীব্র সমালোচনা করেন পুর প্রধানের শহরে সাইকেল যাত্রা নিয়ে। তাহেরপুরে রাজ্যের শাসক দলের সভাপতির দাবি পুর প্রধান সাইকেল চড়ে বেড়াচ্ছেন শুধু মাত্র লোক দেখাতে। পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সবে পেয়েছেন বাম নেতা উত্তমানন্দ দাস। কিছুটা সময় পার হলে স্পষ্ট বোঝা যাবে কোন উদ্দেশ্যে এই সাইকেল যাত্রা পুরপ্রধানের কটাক্ষ তাহেরপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ ঘোষের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী