সময় কলকাতা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর আমাঝাড়া সরদারপাড়ায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা বাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে বোমা মজুত রাখা ছিল। সেই বোমা থেকেই এই বিস্ফোরন ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে হাতও লাগায় পুলিশ।
বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ফারুক সরদার নামে এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু যাওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পরিবারের অভিযোগ, পারিবারিক শুত্রুতার জেরে বোমা মেরে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, বাড়িতে বোমা মজুত রাখার ঘটনায় বাড়ির মালিক হামিজ উদ্দিন সরদার নামে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান