সময় কলকাতা ডেস্কঃ বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। স্কুল গেটে তালা দিল অভিভাবকরা। ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কলুপুরে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।
উত্তর ২৪ পরগনার বনগাঁর কলুপুরে উনাইতে দিল্লি বোর্ড পরিচালিত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বুধবার হঠাৎ করে অভিবাবকদের বৈঠক ডেকে বেতন বৃদ্ধি করা হয়। অভিবাকদের দাবি, স্কুল কমিটি প্রথমে বেতন দ্বিগুণ বৃদ্ধি করার কথা জানায়। পরবর্তীতে জানান হয় ৬০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করে বেতন বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিভাবকদের আরও দাবি, স্কুলের প্রিন্সিপাল ও কোন ম্যানেজিং কমিটির সদস্য তাদের সঙ্গে এসে কথা বলুক।
কিন্তু ম্যানেজিং কমিটির কোন সদস্য কথা না বলায় অভিভাবকরা স্কুলের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে। ক্ষুব্ধ অভিভাবকরাই স্কুল গেটে তালা দিয়ে দেয় বলে অভিযোগ। অভিভাবকদের দাবি যতক্ষণ না বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে।
খবর পেয়ে স্কুলে ছুটে আসেন স্কুলের প্রিন্সিপাল সুজাতা চক্রবর্তী। তিনি জানান, গতকাল অভিভাবকদের সঙ্গে বৈঠক করে তাদের কাছে প্রস্তাব রাখা হয়। গত ১৭ বছর ধরে স্কুলটি চালানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে স্কুলটি আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বেতন বৃদ্ধির কথা প্রস্তাব রাখা হয়েছে, এখনো পর্যন্ত কোন লিখিত নোটিশ দেওয়া হয়নি।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান