Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। আপাতত এই অস্বস্তি থেকে মুক্তির কোনো আভাস দেয় নি আবহাওয়া দপ্তর। কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস। বরং আগামী দুদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। প্রবল উত্তাপের সঙ্গেই বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে বাড়বে গরমের মাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকবে হালকা মেঘাচ্ছন্ন। তবে, সূর্যের প্রখর রোদের থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসির। আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩° এবং ২৮° সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি থাকবে শুকনো খটখটে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার সঙ্গে উত্তর ২৪ পরগনাতেও অল্প বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহ চলবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে।

অক্ষরেখার অবস্থান পরিবর্তনের ফলে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গোপসাগর থেকে। ফলে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

About Post Author