সময় কলকাতা ডেস্ক: প্রখর রোদের তাপে নাজেহাল রাজ্যবাসী। এমতাবস্থায় রাজ্যবাসীর জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩° এবং ২৮° সেলসিয়াস।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গে আসার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সব জেলা। তবে আপাতত বেশ কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাস বলছে, রবিবার উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে থাকবে শুকনো খটখটে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!