সময় কলকাতা ডেস্কঃ করোনার ধাক্কা কাটিয়ে আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের কথা বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টারে’ হচ্ছে। কিন্তু এরই মাঝে বগটুইয়ে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় পরীক্ষা থেকে ব্রাত্য হতে যাচ্ছিল বগটুই গ্রামের ১২ জন ছাত্রী। অবশেষে রামপুরহাট এসডিও ও জেলা শাসকের উদ্যোগে এই ১২ জন ছাত্রী রামপুহাটের উচ্চমাধ্যমিকের বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিতে যায়। সেখানে ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সমস্ত আতঙ্ক ও ভয়ের পরিবেশ কাটিয়ে পরীক্ষা দেয় ছাত্রীরা।
বগটুই গ্রামের বাসিন্দারা নারকীয় ঘটনার পর নিজেদের সন্তানদের অনেকেই অন্যত্র পাঠিয়ে দিয়েছিল। তার মধ্যে ১২ জন ছাত্রীর এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তারা জেলা শাসককে বিষয়টি জানায়। রামপুরহাট এসডিও ও জেলা শাসক উদ্যোগ নেন পড়ুয়াদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ পড়াশুনোর। এরপর একটি বেসসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় বগটুইয়ের ১২ জন উচ্চমাধ্যমিক ছাত্রীদের দেখভালের।
বগটুইয়ের আতঙ্ক কাটিয়ে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই কথা মাথায় রেখেই পরীক্ষার কয়েকটা দিন তাদের ওই বেসরকারি স্কুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পরীক্ষার্থীদের থাকা এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।সেইমত শনিবার এই ১২ জন ছাত্রী রামপুরহাটের উচ্চমাধ্যমিক বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিতে যায়।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল বগটুইয়ের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে, সেই মতই রামপুহাটের উচ্চমাধ্যমিকের বিভিন্ন সেন্টারে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ