Home » বানিয়ে ফেলুন মজাদার চিজ পটেটো বল

বানিয়ে ফেলুন মজাদার চিজ পটেটো বল

সময় কলকাতা ডেস্ক: মুখরোচক এবং মজাদার খাবার সকলের কাছে খুবই প্রিয় তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন চিজ পটেটো বল।

উপকরণ

• ৪ টে সেদ্ধ আলু
• পরিমাণ মতো নুন
• গোলমরিচের গুঁড়ো
• ধনেপাতা কুচি
• ব্রেড ক্রাম্ব
• কাঁচালঙ্কা কুচি
• ময়দা- ১ কাপ
• ডিম- ১ টা
• চিজ কিউব

পদ্ধতি

প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার আলু, ব্রেড ক্রাম্ব, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি আর গোলমরিচ মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ৩০ মিনিট ফ্রিজে রাখুন।

অন্যদিকে, একটি বাটিতে ডিম, ময়দা, নুন ও পরিমাণ মতো জল দিয়ে গোলা তৈরি করুন। এবার আলু বের করে বলের আকারে গড়ে নিন এবং মাঝে গর্ত করে চিজের পুর ভরে দিন। এবার মুখ ভাল করে বন্ধ করুন। বল গড়া হয়ে গেলে প্রথমে তা ময়দার ব্যাটারে ডুবিয়ে পরে ব্রেড ক্র্যাম্বে ভাল করে কোটিং করে আবার ১৫ মিনিটের জন্য ফ্রিজে রাখুন।

এবার ছাঁকা তেলে সোনালি করে ভেজে তুলে নিন। টমেটো সস বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করতে পারেন চিজ পটাটো বল।

About Post Author