সময় কলকাতা ডেস্ক: প্রখর রোদের তাপে নাজেহাল রাজ্যবাসী। এমতাবস্থায় রাজ্যবাসীর জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জারি তাপপ্রবাহের সতর্কতা তবুও উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা৷ তবে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩° এবং ২৬° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৩° এবং ২৫° সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, আগামী কালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলায়। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী বেশ কয়েকদিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। রবিবার উত্তর ২৪ পরগনা,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া নদীয়া ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বজ্র-বিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে থাকবে শুকনো খটখটে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির পর তাপমাত্রা কমবে। তবে তারপর আবার বাড়বে গরমের মাত্রা।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!