সময় কলকাতা ডেস্ক: এবার গরম থেকে সামান্য স্বস্তি দিতে সুখবর আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ। সাথে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩° এবং ২৮° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকতে পারে ৩৩° এবং ২৭° সেলসিয়াসের মধ্যে।
মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই মনে করছে হাওয়া অফিস।

পূর্বাভাস বলছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে সোমবার। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া নদীয়া ছাড়াও দক্ষিণ ২ মেদিনীপুরের বজ্র-বিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অংশত মেঘলা থাকবে বেশ কিছু এলাকার আকাশ। পাশাপাশি বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা৷ যদিও বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে আর ও অসহ্য হবে গরম। তবে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলতে পারে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!