Home » চিতল মাছ দিয়ে আজ বানান অভিনব এই পদ

চিতল মাছ দিয়ে আজ বানান অভিনব এই পদ

সময় কলকাতা ডেস্ক: চিতল মাছ বাঙালি হেঁসেলে বেশ রাজকীয় ব্যাপার। তাই আজ হয়ে যাক এই স্পেশাল ডিশ, চিতল চিরন্তনী।

উপকরণ

• ৪ টে পিস চিতল মাছ
• ১ কাপ পেঁয়াজ বাটা
• ১/২ কাপ টমেটো পিউরি
• ১ টেবিল চামচ আদা বাটা
• ১ টেবিল চামচ রসুন বাটা
• ২ চা চামচ হলুদ
• ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
• ১ চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো
• ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
• স্বাদমতো নুন চিনি
• ১ চা চামচ ঘি
• ২ টি তেজপাতা
• ১ টি শুকনো লঙ্কা
• ১ চা চামচ জিরে
• ১.৫ কাপ সর্ষের তেল
• ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
• ২ টেবিল চামচ ধনেপাতা কুচি

পদ্ধতি

মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর মাছ গুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে ১/২ চা চামচ ঘি দিয়ে গরম করে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে দিন। একে একে রসুন বাটা, আদা বাটা, ও টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

তারপর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মিরী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। এরপর ভাজা মাছ গুলো দিয়ে দিন। গ্ৰেভি গা মাখা হয়ে গেলে ঘি গরম মসলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতে পরিবেশন করুন চিতল চিরন্তনী।

About Post Author