সময় কলকাতা ডেস্ক : রাস্তা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দির মুনিগ্রাম। ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুও হয় ১ ব্যক্তির। মৃতের নাম জামিরুল শেখ। আর সেই খবর গ্রামে পৌঁছতেই স্থানীয় শের আলী শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মৃতের পরিবার পরিজন বলে অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কান্দি থানার মুনিগ্রাম এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। রাস্তা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষের গুরুতর আহত হন দুই পরিবারের পাঁচ জন। পাঁচজনকেই গুরুতর অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু হয় জামিরুল শেখ নামের এক ব্যক্তির। আর সেই খবর গ্রামে পৌঁছাতেই শের আলী শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মৃতের পরিবারের লোকজনেরা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কান্দি থানার মুনিগ্রাম এলাকায়।
মৃত্যুর প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুড়ে যায় অভিযুক্তের বাড়িসহ একটি চারচাকা স্করপিও গাড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।পরিস্থিতি সামাল দিতে কান্দি থানার পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন হয়েছে করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে পরিস্থিতি এখনো যথেষ্টই উত্তপ্ত ।
ফের বগটুই-এর ছায়া মুর্শিদাবাদের কান্দিতে, রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত ১,জ্বালিয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়