Home » জলপাইগুড়ি‌তে পুরনো বিবাদকে ঘিরে দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষ, দুই পঞ্চায়েতের আলোচনাতেও মিটল না সমস্যা

জলপাইগুড়ি‌তে পুরনো বিবাদকে ঘিরে দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষ, দুই পঞ্চায়েতের আলোচনাতেও মিটল না সমস্যা

সময় কলকাতা ডেস্কঃ দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষ। আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। ঘটনা‌য় উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি‌র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন পরেশ মিত্র কলোনি এলাকা।
অভিযোগ, পুরনো বিবাদকে ঘিরে একদল দুষ্কৃতী বাঁশ, লাঠি, ছুরি, কাঁচি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় এক মহিলা সহ বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানায় পরেশ মিত্র কলোনি এলাকার গোষ্ঠীর পরিবারের সদস্যরা।
আহত এক ব্যক্তি জানান, পরেশ মিত্র কলোনিতে গিয়েছিলাম। যাওয়ার পর আমাদের ওপর হামলা চালায় তারা। তবে আমরা কোন আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে যাইনি।
রং খেলার দিন দুই পক্ষের মধ্যে প্রথম বিবাদ বাধে। তার পর দুই পঞ্চায়েত মিলে আলোচনা করে সমস্যা সমাধানের কথা বলা হয়। আজকে হঠাৎ দুপক্ষের মধ্যে ফের ঝামেলা বাধে। ঘটনায় দুই পক্ষের প্রায় ৪ জন আহত হয়েছেন। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে শীঘ্রই আলোচনায় বসবেন জানান পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডাঙা পাড়া বুথের পঞ্চায়েত সদস্য বিজয় মাহাতো।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা‌র তদন্ত শুরু করেছে‌ পুলিশ। এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। থমথমে গোটা এলাকা।

About Post Author