Home » যাত্রা পথ খুব সহজ ছিল না, অবশেষে বহরমপুরে ফিরলেন লালগোলার সাইকেল ম্যান

যাত্রা পথ খুব সহজ ছিল না, অবশেষে বহরমপুরে ফিরলেন লালগোলার সাইকেল ম্যান

সময় কলকাতা ডেস্ক: “বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে/বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে/দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু।”

ভ্রমণ পিপাসু মানুষের কাছে কোন বাধাই যেন বাধা নয়, সব বাধাকে অতিক্রম করে পৃথিবীর যেকোন প্রান্তে চলে যেতে মরিয়া সে। ঠিক সে রকমই একজন মানুষ হলেন মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকার বাসিন্দা জোজো কুমার ।

গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৩শে আগষ্ট সকালে লালগোলা থেকে সাইকেলে চেপে দেশ ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছিলেন তিনি। লালগোলার মানুষ সাইকেল ম্যান হিসেবেই চেনেন জোজোকে। মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করে কন্যা কুমারী থেকে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, দিল্লি, মুম্বই রাজস্থান, বিভিন্ন রাজ্যে অতিক্রম করে অবশেষে বৃহস্পতিবার দুপুরে ফিরলেন নিজের জেলা মুর্শিদাবাদে।বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে এসে পৌঁছতেই তাকে সম্বর্ধনা দিলেন বহরমপুর শহরের মানুষ। বহু কষ্টের পর অভিযান সফল হওয়ায় খুশির মেজাজে দেখা গেল সাইকেল ম্যান জোজো কুমারকে। কিন্তু তার এই যাত্রা পথ খুব সহজ ছিল না। সাইকেলে চেপে এই কঠিন রাস্তা অতিক্রম করার সঙ্গে ছিল নানান রকম সমস্যা। যাত্রাপথে খাওয়া, ঘুম, বিশ্রাম এবং বিভিন্ন এলাকার আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া ছিল অতি কষ্টের। কখনো বরফের দেশে কখনো গরমের দেশে নিজেকে মানিয়ে নিয়ে অপরূপ প্রকৃতির স্বাদ গ্রহণ করে সব কিছুকে জয় করে মনের আনন্দে খোশমেজাজে বাড়ি ফিরলেন জোজো।

About Post Author