সময় কলকাতা ডেস্ক: দূরপাল্লার ট্রেনে কম বেশি সফর করেন অনেকেই। আর লোকাল ট্রেনে যাতায়াত করেন প্রায় সকলেই। ফলে ট্রেনের হর্ন শোনেননি এমন মানুষ বোধহয় নেই। ট্রেন চলার আগে বা পরে ট্রেনচালক কখনও শর্ট বা কখনও লং হর্ন বাজিয়ে সচেতন করেন। জানেন এই শর্ট বা লং হর্ন বাজানোর নির্দিষ্ট কিছু অর্থ রয়েছে। যা অনেকেরই অজানা। ট্রেনের বিভিন্ন ধরনের হর্ন সম্পর্কে জেনে রাখুন,

• একবার শর্ট হর্ন বাজলে বুঝতে হবে ট্রেনটিকে রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ট্রেনটি যাত্রাপথে কোনও গন্তব্যে যাবে না।
• পরপর দু’বার শর্ট হর্ন বাজলে বুঝতে হবে ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত।
• পরপর তিনবার শর্ট হর্নের অর্থ হল, ট্রেনের ইঞ্জিনের নিয়ন্ত্রণ লোকো পাইলটের হাতের বাইরে। ফলে সঙ্গে সঙ্গেই তিনি পরপর তিনবার শর্ট হর্ন বাজিয়ে গার্ডের কাছে বার্তা পাঠিয়ে দেন। গার্ড ভ্যাকুম ব্রেক কষে যাতে ট্রেনটি থামাতে পারেন।

• ট্রেনের চালক যদি চার বার শর্ট হর্ন বাজান, তা হলে বুঝতে হবে ট্রেনে কোনও যান্ত্রিক সমস্যা হয়েছে। ট্রেনটি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
• দু’বার শর্ট হর্ন আর একবার লং হর্ন বাজে, তবে বুঝতে হবে কেউ ট্রেনের আপৎকালীন চেন টেনেছেন বা গার্ড ভ্যাকুম ব্রেক কষেছেন।

• ট্রেন চলার সময় যদি লম্বা হর্ন বাজতে থাকেন, তাহলে বুঝতে হবে সামনেই কোনও স্টেশন আছে, যেখানে ট্রেনটি থামবে না।
• থেমে থেমে দু’বার হর্ন বাজলে বুঝতে হবে সামনেই লেভেল ক্রসিং আছে। তাই চালক সতর্ক করছেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে