সময় কলকাতা ডেস্কঃসারাদিনের দৌড় ঝাঁপের শক্তির জোগান দেয় বাদাম।শুধু তাই নয় মধুমেহ রোগীদের জন্য ভেজানো বাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।এই শুকনো ফলটি একাধিক গুণে সমৃদ্ধ।সকালে খালি পেটে ভেজানো বাদাম খাওয়ার নানান উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক।

হজম শক্তি উন্নত করে
অনেকেই কাঁচা বাদাম খেতে ভালোবাসেন।কিন্তু তা না-করে ভেজানো বাদাম খেলে হজম শক্তি বেশি উন্নত হয়।বাদাম খাবারের মধ্যে উপস্থিত নানান পুষ্টিকর উপাদান শোষণ করতে সাহায্য করে।এটি উৎসেচক উৎপাদনকে ত্বরান্বিত করে,যার ফলে হজম শক্তি উন্নত হয়।

মস্তিষ্কের বিকাশের জন্য উপকারী
বিশেষজ্ঞদের মতে,বাদাম খেলে মস্তিষ্কের বিকাশ খুব ভালো হয়।এর ফলে স্মৃতি শক্তি বাড়ে।তাই বেশিরভাগ সময়ই ছাত্রছাত্রীদের ভেজানো বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
খারাপ কোলেস্টেরল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর।বাদাম এই খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল-এর স্তর বৃদ্ধি করে।এর ফলে হার্ট সুস্থ থাকে ।ভেজানো বাদাম আবার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে উপযোগী।

পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাদাম
খাদ্য তালিকায় বাদাম অন্তর্ভূক্ত করলে ফাইবার, প্রোটিন,ভিটামিন ই,ম্যাগনেশিয়ামের মতো উপাদান পাওয়া যায়।যা আপনার শরীর সুস্থ রাখতে খুবই সাহায্য করবে।
ত্বক ও চুলের জন্য উপকারী

ভিটামিন ই সমৃদ্ধ বাদাম।ভিটামিন ই ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী।বাদামে উপস্থিত ভিটামিন ই ত্বককে কোমল ও নমনীয় করে তোলে।ত্বকের জন্য বাদাম তেল অত্যধিক উপযুক্ত।এমনকি চুল পড়া কমাতেও বাদাম সাহায্য করে থাকে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে