Home » গৃহবধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য! কেন?

গৃহবধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য! কেন?

সময় কলকাতা ডেস্কঃ পারিবারিক অশান্তির জের! মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধোর করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।শুক্রবার রাতে বনগাঁ থানার শক্তিগড়ের নরোত্তম পল্লী এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।মৃত ওই গৃহবধূর  নাম প্রিয়া সেন।মর্মান্তিক এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মৃত ওই গৃহবধূর স্বামীকে আটকে রেখে মারধোর করে।বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁর বাইকও ভাঙচুর করা হয়।এলাকার বাসিন্দাদের অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী ও পরিবারের সদস্যরা ওই গৃহবধূর ওপর অব্যাচার করত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত ওই গৃহবধূর স্বামীর নাম রথীন ঘোষ।তিনি পেশায় বনগাঁ মহকুমা আদালতে আইনজীবী।অভিযোগ,দিনের পর দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তিনি  স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত ।বাড়ি ঢুকে রোজই মারধোর করত তাঁর স্ত্রীকে।এমনকি তাদের দু’বছরের কন্যা সন্তানকেও  মারধোর করত ওই ব্যক্তি।নির্যাতনের মাত্রা এততাই বেড়ে গিয়েছিল যে খেতেও দেওয়া হত না। অভিযোগ, গৃহবধূকে প্রায়ই খুনের হুমকি দিত অভিযুক্ত স্বামী।এমনকি শাশুড়ি ও দেওর মিলেও তাঁর ওপর নির্যাতন চালাত।প্রতিবেশীরা বারবার প্রতিবাদ করা সত্ত্বেও তাঁদের কথায় কোনো কাজ হয়নি।উলটে প্রতিবেশীরা করতে গেলেই কটু ভাষায় তাঁদেরকে গালিগালাজ করত অভিযুক্ত ওই আইনজীবী।


এদিন রাতেও ফের স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হলে তা স্থানীয়দের কানে আসে।আর তারপরেই স্থানীয়রা খবর পায় রথীনের স্ত্রী মারা গিয়েছে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মৃত ওই গৃহবধূর স্বামী খুন করেছে এই সন্দেহে তাঁকে আটকে রেখে মারধোর করে।বাড়ি ভাঙচুরের পাশাপাশি তার বাইকও ভাঙচুর করা হয়।গণ্ডগোলের খবর পেয়ে বনগাঁ  থানার বিশাল পুলিশবাহিনী  ঘটনাস্থলে হাজির হয়। উত্তেজিত মারমুখী প্রতিবেশীদের কাছ থেকে  মৃত ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।তাদের জিজ্ঞাসাবাদ করা হলে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তারা।মৃত ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলেই দাবি, অভিযুক্ত রথীন ঘোষের পরিবারের ।


ইতিমধ্যেই  পুলিশ  তদন্ত শুরু করেছে।মর্মান্তিক এই খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে পুলিশের কাছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

About Post Author