Home » আষাঢ় পূর্ণিমা বা গুরুপূর্ণিমার উদযাপন কেন শ্রাবণে?

আষাঢ় পূর্ণিমা বা গুরুপূর্ণিমার উদযাপন কেন শ্রাবণে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাই : ধর্মীয় মতে, গুরু পূর্ণিমা প্রকৃতপক্ষে আষাঢ় পূর্ণিমা। তবুও বঙ্গে এই তিথির উদযাপন হয়ে থাকে শ্রাবণে। গুরুপূর্ণিমার উদযাপন কেন শ্রাবণে – এই বিষয়টর গভীরে যাওয়ার আগে জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার করণীয় এবং মহিমা।

আজ আপনি কি নিজের দীক্ষাগুরু, শিক্ষাগুরু বা মাতা-পিতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়েছেন? স্মরণ করেছেন তাঁকে?অথবা, মন্দিরে বা মঠের গুরু-পূজায় অংশ নেওয়া এবং উপবাস পালন করছেন আজ? অথবা, এদিন বইপত্র দান কিংবা কোনো দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ দিতে উদ্যোগী হয়েছেন? এভাবেই গুরু পূর্ণিমাকে উদযাপন করার কথা। আজ বাংলা ১২ শ্রাবণ , গত সন্ধ্যা (১১ শ্রাবণ ) থেকে এবছর বঙ্গে উদযাপিত গুরু পূর্ণিমা।

গুরু পূর্ণিমার সনাতন হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসব, যা আধ্যাত্মিক এবং শিক্ষাগত সকল প্রকার ‘গুরু’ বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পালন করা হয়।  সংস্কৃত ভাষায় যিনি মানুষের জীবনের অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনিই গুরু। বছরভর যিনি গুরুকে শ্রদ্ধা দেখিয়ে চলেছেন তাঁর কাছে বছরের প্রতিটি দিনই গুরু পূর্ণিমা।

এ না’হয় গুরু পূর্ণিমায় করণীয় এবং গুরু পূর্ণিমার মহিমা ! কিন্তু প্রশ্ন অন্যত্র। গুরু পূর্ণিমা সাধারণভাবে আষাঢ়  পূর্ণিমা এবং আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই উদযাপিত হওয়ার কথা তাহলে কেন শ্রাবণ মাসে উদযাপিত হচ্ছে গুরু পূর্ণিমা?২০২৬ সালে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গুরু পূর্ণিমা পড়েছে ১২ই শ্রাবণ (২৯ জুলাই), কিন্তু মূল তিথিটি হলো হিন্দু চান্দ্র মাসের আষাঢ় পূর্ণিমা। কেন এই উদযাপনের ভিন্নতা?

এক কথায় এই প্রশ্নের উত্তর হল পঞ্জিকা গণনার ভিন্নতা। উত্তর ভারতে “পূর্ণিমান্ত” (Purnimanta) নিয়ম অনুসরণ করা হয়। এই নিয়ম অনুযায়ী, পূর্ণিমা তিথি শেষ হওয়ার সাথে সাথেই সেই মাসটি শেষ হয়ে যায় এবং পরের দিন থেকে নতুন মাস শুরু হয়। তাই বৈদিক পঞ্জিকা মতে, আষাঢ় পূর্ণিমার দিনটিই আষাঢ় মাসের শেষ দিন。 এর পরের দিন থেকেই তাদের শ্রাবণ মাস শুরু হয়ে যায়।বাংলা পঞ্জিকা ভিন্ন দিনক্ষণ জ্ঞাপন করে। বাঙালিরা সাধারণত সৌর পঞ্জিকা বা সংক্রান্তি ভিত্তিক মাস গণনা করে, যেখানে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করলে (সংক্রান্তি) মাস পরিবর্তন হয়। এই গণনা অনুযায়ী, আষাঢ় মাসের পূর্ণিমা যখন আসে, তখন বাংলা মাস হিসেবে সেটি অনেক সময় ইতিমধ্যেই শ্রাবণ মাসে পদার্পণ করে। যেমন, ২০২৬ সালে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গুরু পূর্ণিমা পড়েছে ১২ই শ্রাবণ (২৯ জুলাই), কিন্তু মূল তিথিটি হলো হিন্দু চান্দ্র মাসের আষাঢ় পূর্ণিমা তিথি।।

গুরুপূর্ণিমার উদযাপন কেন শ্রাবণে #গুরুপূর্ণিমা

About Post Author