Home » সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী

সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাই : কর্মস্থলে পোশাক বদলাতে গিয়েই তরুণী সিভিক ভলেন্টিয়ারের জীবনে নেমে এসেছে অন্ধকার। সুযোগ বুঝে পোশাক বদলানোর ছবি তুলে নিয়েছিল সহকর্মী  সহকর্মীর লালসার শিকার মহিলা সিভিক ভলেন্টিয়ার । বারাসাত পুলিশ জেলায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার।

জানা গিয়েছে, বারাসাত পুলিশ জেলার হাবড়া থানা এলাকায় কর্তব্যরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ার  পোশাক বদল করছিল আর সেই ছবি তুলে ব্ল্যাকমেল করতে শুরু করে সহকর্মী পুরুষ সিভিক ভলেন্টিয়ার।হুমকি দেওয়া হয় তার প্রস্তাব না মেনে নিলে নগ্ন ছবি সামাজিক গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে ।  প্রস্তাব দেওয়া হয় শরীরের বিনিময়ে রফা করতে হবে । অতঃপর পাশবিক অত্যাচার মেনে নিতে বাধ্য হয় তরুণী, কিন্তু  নির্যাতিতা হয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়া  তরুণী অবশেষে সিদ্ধান্ত নেয় আইনের দ্বারস্থ হওয়ায়। ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি ।  সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্রর বিরুদ্ধে,লিখিত অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার,পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে বুধবার বারাসাত আদালতে পেশ পুলিশের। বুধবার সকালে অভিযুক্ত আত্মসমর্পণ করে।এছাড়াও  একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে,  তদন্তে নেমে সবকিছুই খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ।।

About Post Author