সময় কলকাতা ডেস্ক: ট্রাডিশন অব্যহত রেখে গদিচ্যুত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! এত বছরের ইতিহাসে পাকিস্তানে এখনও পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীই 5 বছর নিজের পদ ধরে রাখতে পারেননি। সেই ট্রাডিশনে নাম লেখালেন ইমরান খানও।

নতুন রূপে পাকিস্তানকে গড়ার স্বপ্ন নিয়ে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। পাকিস্তানকে ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপ জয়ের শিরোপা এনে দিয়েছিলেন একমাত্র তিনি। কিন্তু নতুন করে পাকিস্তানের পরিবর্তে ভয়ানক করে ফেললেন পাকিস্তানের শাসন। পাকিস্তানি ইমরানি শাসনে কয়েক গুণ বেড়ে যায় জঙ্গি গতিবিধি পাশাপাশি চীনের প্রতি ভালোবাসা কাল হয়ে দাঁড়ায় ইমরানের জন্য।

নিজের দেশের বেকারত্ব, মুদ্রাস্ফীতি এসব সমস্যার দিকে নজর না দিয়ে তালিবানকে বিশ্বের সমর্থন পাইয়ে দিতে মরিয়া হয়ে ওঠে ইমরান। তারপরে ক্ষেপে ওঠে পাকিস্তানের জনগণ। আর এই সুযোগের অপেক্ষায় করছিলেন বিরোধীরা। সংসদে অনাস্থা প্রস্তাব পেশ করেন তারা।

অনাস্থা প্রস্তাব নিয়ে অনেক নাটক শেষে অবশেষে পাকিস্তানের ধারা অব্যাহত রেখে গদি ছাড়তে হল ইমরানকে। সংসদে ইমরান সরকার পতনের পক্ষে 174টি ভোট পড়ে। এর সাথে সাথেই পাকিস্তানে ইমরান যুগের অবসান ঘটল। আপাতত দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না ইমরান।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক