Home » ‘কোন কাজই ছোট নয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রাস্তায় নামলেন পঞ্চায়েত প্রধান

‘কোন কাজই ছোট নয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রাস্তায় নামলেন পঞ্চায়েত প্রধান

সময় কলকাতা ডেস্ক: পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রাস্তায় নেমে পড়লেন পঞ্চায়েত প্রধান স্বয়ং। মানুষকে সচেতন করতেই তার এই অভিনব উদ্যোগ বলে জানান তিনি। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের শম্ভুনগর অঞ্চলের বেলতলি বাজার এলাকায় রাস্তাঘাটে পড়ে থাকা প্লাস্টিক,থার্মোকল, ময়লা আর্বজনা পরিস্কার করে নজির গড়ে তুললেন শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বরুন প্রামানিক। এমনকি সুন্দরবনকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করে পরিবেশ বন্ধের ডাক দিয়ে সাধারণ মানুষজনকে সচেতন হওয়ার বার্তা দিলেন তিনি।পাশাপাশি, বেলতলি বাজারের কয়েকশো ব্যবসায়ীকে নিয়ে প্লাস্টিক বর্জন বিষয়ে সচেতন করেন। প্রতিটি দোকানে দোকানে গিয়ে ক্রেতা বিক্রেতাদেরও এবিষয়ে সচেতন করার চেষ্টা চালান তিনি। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বরুন প্রামানিক বলেন, ‘প্লাস্টিক ও থার্মোকল কতটা ক্ষতিকারক তা সকলের কাছে অজানা নয়।অবিলম্বে এই প্লাস্টিক থার্মোকল বর্জন করতে হবে।আপনারা কাগের ব্যাগ অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন।পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং সুন্দরবনের সভ্যতাকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোন কাজই ছোট নয়। প্লাস্টিক থার্মোকল কুড়িয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তোলায় আমার একমাত্র লক্ষ্য।’ আগামী দিনে সুন্দরবনকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতেই এমন ধরনের উদ্যোগ বলে জানান ওই পঞ্চায়েত প্রধান।

About Post Author