Home » রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র

রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র

সময় কলকাতা ডেস্কঃ রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকায়। ছাত্রের খোঁজ শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ।

পরিবার সূত্রে খবর, ব্যারাকপুরের সেন্ট্রাল আর্মি স্কুলের ছাত্র ধ্রুবজ্যোতি বিশ্বাস। দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। সোমবার সকালে ধ্রুবজ্যোতি স্কুলে যায়, তারপর ছুটিও হয়ে যায় স্কুল। স্কুল ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ ছাত্রের বাড়ি ব্যারাকপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলায়। স্কুল ছুটির পর দুই বন্ধুর সঙ্গে সে বাইরে বেরিয়ে ছিল কিন্তু সাইকেলে হাওয়া না থাকায় দুই বন্ধু স্কুলে ফিরে যায়। কিন্তু ধ্রুবজ্যোতি আর বাড়ি ফেরেনি। ছেলে সেই দিনই মোবাইল নিয়ে স্কুলে যায়নি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারিনি বলে জানান ধ্রুবজ্যোতির বাবা।

এ বিষয়ে পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়রি করা হয়। জানানো হয়েছে ব্যারাকপুর সাইবার ক্রাইম দপ্তরেও। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার।

About Post Author