সময় কলকাতা ডেস্কঃ স্নান করতে নেমে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক ভারতীয় সেনা জওয়ানের।বীরভূমের নানুর থানার নতুনগ্রাম এলাকার ঘটনা।এই ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।মৃত ওই জওয়ানের নাম রিন্টু মন্ডল(২৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল-এর দায়িত্বে ছিলেন মৃত ওই জওয়ান।বর্তমানে সে কাশ্মীরে কর্মরত ছিল।গত ৬ দিন আগেই গ্রামের শিব পুজোর জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিল সে।সোমবার বিকেলে গ্রামেরই একটি দীঘিতে স্নান করতে গিয়েছিল ওই জওয়ান।এরপর দীর্ঘক্ষণ সে বাড়ি না ফেরার সন্দেহ হয় পরিবারের সদস্যদের।দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর স্থানীয় কয়েকজন যুবক ওই দিঘীতেই তাঁর দেহ ভেসে উঠতে দেখে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় নানুর থানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই জওয়ানের মৃতদেহ উদ্ধার করে।এরপরে ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
দীর্ঘদিন পর ছুটিতে বাড়িতে এসে ছেলের এমন মর্মান্তিক মৃত্যুর কারণে বাকরুদ্ধ হয়ে পড়ে মৃত সেনা জওয়ানের বাবা বোধন মন্ডল।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!